শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

হিলি সংবাদদাতা : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রোববার সকালে দিনাজপুরের হাকিমপুর থানা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা করা হয়। 

পরে থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা  বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ